মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেএম জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুর মেডিকেল কলেজ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কমিটমেন্ট। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মরহুমা খুরশীদ হাজান হক চকলেট এমপি এবং আমি ড্যাবের মহাসচিব তখন ধান ক্ষেতের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের উদ্বোধন করা হয়েছিল। সতের বছর চলে গেছে, অনেকে মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে রাজনীতি করেছে, কিন্তু সুবিধা বাড়ায়নি। কোন কিছু না করেই নামটা পর্যন্ত হাইজাক করে ফেলেছিল। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার পুত্র তরেক রহমান ক্ষমতায় এসে ৫০০ শয্যার হাসাপাতালকে ১০০০ শয্যায় উন্নিত করার ঘোষনা দিয়েছেন। ২০ বছর চলে গেছে। নামটা আবার ফিরে এসেছে। অবিলম্বে জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণ শুরু হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের নবনির্মিত কেবিন, মসজিদ উদ্বোধন হাসাপাতাল পরিদর্শ শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় শেষে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজে এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী হাসাপাতালে জনবল সংকট, এনআইসিইউ ও কিডনি ডায়ালাইসিস চিকিৎসার প্রশংসা করে বলেন, এই হাসাপাতালে মাত্র ৪০০ টাকায় কিডনি ডায়ালাসিস করা হয়। দেশে এতো অল্প খরচে আর কোথাও ডায়ালাইসিসের ব্যবস্থা নেই। এটা অকল্পনীয় একটি বিষয়। আমি মনে করি বেষ্ট। ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত জনবল রয়েছে। এই জনবল দিয়ে ৫০০ শয্যার এই হাসাপাতালে ভর্তি থাকা ১২০০ থেকে ১৪০০ রোগীর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ১০ জন রোগীর জন্য যদি ৪ জন নার্স থাকত কত সুন্দর হত, অথচ চার জন নার্সকে দেখতে হচ্ছে ২৭ জন রোগীকে। হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় অনেক সময় অনাকাঙিত ঘটনা ঘটে। এছাড়াও বর্হিবিভাগে প্রতিদিন ২০০০ থেকে ৩০০০ হাজার রোগীর চিকিৎসা দেয়া হয়। সকলের প্রচেষ্টা ছাড়া এতো রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে সময় অন্যান্যের মধ্যে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম. পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ সাদেক আলী, উপাধক্ষ্য অধ্যাপক ডা. মোঃ সারোয়ার মুর্শেদ আলম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।


















