মোঃ সোহাগ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সাল আমীন।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।
গণসংযোগকালে মির্জা ফয়সাল আমীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বিভিন্ন ওয়ার্ডে তাঁর এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত গণসংযোগে শত শত মানুষের অংশগ্রহণে নির্বাচনী প্রচারণায় প্রাণচাঞ্চল্য তৈরি হয়। এ সময় প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নির্বাচনী প্রচারণা জোরদারে কাজ করেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগের কার্যক্রম ক্রমেই বাড়ছে। এরই অংশ হিসেবে বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মির্জা ফয়সাল আমীনের গণসংযোগ অনুষ্ঠিত হয়।


















