সোহাগ হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় লালু দাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে ভূল্লী থানার পুলিশ উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লালু দাস ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার মৃত তুলা দাসের ছেলে। বর্তমানে তিনি ভূল্লী উপজেলার সবদল এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে ভূল্লী থানায় মামলা নম্বর ০৬ দায়ের করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা মামলায় লালু দাসকে আসামি করা হয়েছে। মামলায় তাঁর বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে অভিযান চালিয়ে লালু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


















