আমিনুল ইসলাম,কাহারোল( দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর-১(বীরগঞ্জ- কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলামের নির্দেশে দীর্ঘ ১৮ মাস পর কাহারোল প্রেসক্লাব অবমুক্ত হলো।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি মো.গোলাম মোস্তফা বাদশার নেতৃত্বে এই প্রেসক্লাব অবমুক্ত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা।
কালবেলা প্রতিনিধি রুস্তম আলি জানান, জুলাই বিপ্লবের পর তথা গত ৬ই আগষ্ট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি নির্বাহী কমিটি সদস্য ইমরান সর্দার এর নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি দিনাজপুর জেলা প্রচার দল ও উপজেলা বিএনপির সদস্য জয়নুল আবেদিন বাপ্পি কাহারোল প্রেসক্লাব দখলে নেন। এসময় তারা নিজেদের সাংবাদিক দাবি করে আলামিল বিশ্বাস কে সভাপতি করে একটি কমিটি ঘোষণা করে যা অত্যান্ত দুঃখজনক। যা কোন একজন সাংবাদকর্মীর কাজ হতে পারে না। তিনি আরো বলেন, ত্রয়দশ জাতীয় নির্বাচনের পর বিষয়টি মাননীয় এমপি মহদয় কে জানানো হলে তিনি বিষয়টি সুরাহা করার জন্য উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তাফা বাদশাকে দায়িত্ব দেন। এরই আলোকে বাদশা ভাই আজ নিনে এসে সাংবাদিক এবং সুশীল সমাজের উপস্থিতে প্রেসক্লাবের তালা খুলে দেন এবং এটি সবার জন্য উন্মুক্ত করে দেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,” প্রেসক্লাব কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি নয়। এটি দখল বা আয়োত্ব করার বিষয় না। তাই এখানে সকল সাংবাদিক, রাজনৈতিক এবং সাধারণ মানুষের মত প্রকাশের যায়গা।” এসময় আরো উপস্থিত ছিলেনে, আজকালের খবর এর প্রতিনিধি আমিনুল ইসলাম, স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক করতোয়া প্রতিনিধি সোহাগ ইসলাম,দৈনিক উত্তোরন এর প্রতিনিধি আশরাফুল ইসলাম, ভোরের কাগজ এর প্রতিনিধি আব্দুল জলিল সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।


















