মোঃ আলি উল্লাহ,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধ জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
বেলকুচি থানার উদ্যোগে থানাধীন মবুপুর ঘাট গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ১,৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ কার্যক্রমের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।
এর আগে, গত ০১ এপ্রিল ২০২৬ তারিখে একই এলাকায় পৃথক অভিযানে আরও ২,১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।


















