মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাক্তিক্ষত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় দিনাজপুর শহরের রাজবাড়ি দেবোত্তর এস্টেট দূর্গাপুজা মন্ডপে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের
অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম পিএসসি, জি, এডি।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে দূর্গাপুজা ২০২৬ উপলক্ষে রংপুর বিভাগে এসআরবি-১৩ এর আওতাধীন এলাকায় এই বছর ৫১৩৮টি পূজামন্ডপ রয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় ১২৬৩টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ কর্তৃক পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা প্রদানে এসআরবি অঙ্গীকারবদ্ধ।
সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এসআরবি ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা এবং আগামী ২১ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে তা শেষ হবে।
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বলা হয়,
গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্গাপূজা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসআরবি-১৩ এর পক্ষ হতে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তা যাচাই না করে শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়। একই সাথে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বসাধারণের সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন সম্ভব।
















