আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলার মথুরাপুর কমিউনিটি ক্লিনিকে ২০২৬ সালের কুষ্ঠরোগ শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ধানজুড়ি লেপ্রসি সেন্টার (ডিএলসি)-এর উদ্যোগে এবং কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মোস্তাফিজুর রহমান সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এমওডিসি ডা. মো. আল আমিন, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক তুলেন্দ্র নাথ রায় ও স্বাস্থ্য সহকারী আব্দুর রহমান।
কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের মধ্যে কুষ্ঠরোগের লক্ষণ শনাক্তকরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।


















