কাশেম বিন আবু জুবায়ের,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা যায়, বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের গনিপুর এলাকার কলেজ রোডে জনৈক ইসমাইল হোসেনের চায়ের দোকানের পেছনে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মনিরুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মনিরুজ্জামান গনিপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মালেকের পুত্র এবং মৃত আকলিমা বেগমের সন্তান। ডিবি পুলিশের তল্লাশিতে তার দেহ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


















