সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাব-এর উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী ও ক্লাব হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। মিলনমেলা ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
ক্লাবের সভাপতি সাহাদাত জামানের সভাপতিত্বে ও সাধার সম্পাদক জাফরুল সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। বক্তব্যে তিনি বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।’
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


















