দিনাজপুর জেলা প্রতিনিধি:
সংবিধান সংস্কার, জুলাই সনদ ২০২৫ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের রায় কার্যকরের দাবিতে দিনাজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
শুক্রবার (২ মে) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান।
সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সমাবেশে বক্তব্য দেন সাবেক জেলা আমীর আফতাব উদ্দীন মোল্লা, জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, মতিউর রহমান, সিরাজুস সালেহীন ও জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপমসহ অন্যান্য নেতারা।
বক্তারা গণভোটের জনরায় বাস্তবায়নে সরকারের বিলম্বের প্রতিবাদ জানিয়ে দ্রুত জুলাই সনদ কার্যকরের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


















