সাতক্ষীরা জেলা প্রতিনিধি
মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
পোনা মাছ অবমুক্তির পর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের মাঝে প্রায় ১০ কেজি করে পোনা মাছ বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদের ওপর নির্ভরশীলতা আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছামিউল ইমাম আযম মনির।


















