কাশেম বিন আবু জুবায়ের,(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকার মধ্যম গনিপুরে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ স্থানীয় বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রায় ৩০০ থেকে ৪০০ রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন মোঃ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড চৌমুহনী পৌর যুবদল। সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন বাইতুন নুর জামে মসজিদের কেশিয়ার দেলোয়ার হোসেন এবং ৫নং ওয়ার্ড চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ অরিন।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। আয়োজকরা জানান, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


















