বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রেজা এন্টারপ্রাইজ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বীরগঞ্জ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠানটির উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে উপহার তুলে দেন রেজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার্জেন্ট (অব.) রেজাউল করিম রেজা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব সম্ভব।
উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


















