মোঃবেলাল হোসেন,বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:
ফেসবুকে অপপ্রচারকারী ও প্রতারক নিলয় পারভেজ এনপি ২০ মে বুধবার বিকাল ৬ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে প্রতারণা মামলায় গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ
এর আগেও গত ১৬ ই মে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে সাইবার অপরাধ দমন মামলায় বাকেরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি
সেদিন ফেসবুকে অপপ্রচারকারী ও প্রতারক নিলয় পারভেজ গ্রেপ্তারে, বিক্ষুব্ধ পাওনাদাররা থানা ফটকের মধ্যেই চড়াও হয়ে যায় পুলিশ বিক্ষিপ্ত পাওনাদারদের কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছিল , তবুও পুলিশের দূরদর্শিতায় বেঁচে যায় নিলয় পারভেজ, অনেকেই সর্বস্ব ভিটেমাটি হারিয়ে সবকিছু উৎসর্গ করে দিয়েছিল এই প্রতারকের হাতে। যখনই অনেক সাধনার পরে কারো চাকরি কারো ব্যবসা কারো তদবির কোন কিছুই না পেয়ে হাতের নাগালে পেয়েছিল এ প্রতারককে , নিজের হিসেব নিজের হাতে মিলিয়ে নিবেন এটাই স্বাভাবিক ছিল , অস্বাভাবিক ছিল থানা পুলিশের কাছে এই বিক্ষুদ্ধ পাওনাদারদের শান্ত করতে।
আসুন জেনে নেই তার আসল পরিচয়,
এই নিলয় পারভেজ এর জন্ম বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নে, মিডিয়ার তথ্য অনুযায়ী এবং তার বাবার নিজ মুখে শোনা বিগত ২০ বছর যাবত তাদের সাথে কোন সম্পর্ক নেই। সম্পর্ক আছে শুধু যাদেরকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে, কাউকে চাকরি কাউকে ব্যবসা সে যেন আলাদিনের চেরাগ নিয়ে এসেছিল এই প্রতারণার ফাঁদে যারাই পা দিয়েছিল তারাই সর্বস্বান্ত হয়েছেন এমনকি ভিটা মাটি বিক্রি করেও তাকে সর্বস্ব দিয়েছেন বাকেরগঞ্জ থানার তথ্য মতে এখন পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকার পাওনাদার মামলার জন্য হাজির।
দ্বিতীয়বার থানা পুলিশের হাতে জিয়ার ১৬৪ নং মামলায় আবারো গ্রেপ্তার হলে ভুক্তভোগীদের মুখে কিছুটা হাসি দেখা যায়, এবং অনেক ভুক্তভোগী বাকেরগঞ্জ থানা পুলিশকে কৃতজ্ঞতা জানায়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন নিলয় পারভেজ এনপি নামের একজনকে গ্রেফতার করা হয়েছে যার মামলা নাম্বার ৩৩/২৬ জিয়ার ১৬৪ এছাড়াও তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হবে।


















