বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ বিয়েল ইসলাম।

এলাকার উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে তিনি ইতোমধ্যে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন।
মোঃ বিয়েল ইসলাম বলেন, মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই তাঁর পথচলা।

তিনি বলেন, “৪নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার, তরুণ সমাজের সম্ভাবনা এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই।”

নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। নেতৃত্ব মানে শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, মানুষের জন্য কাজ করে তা প্রমাণ করা।”
বিয়েল ইসলাম আরও বলেন, দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে তিনি ২নং ওয়ার্ডের সব মানুষের জন্য একজন কর্মী হিসেবে কাজ করতে চান। ওয়ার্ডের মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মানুষের ভালোবাসা, মূল্যবান পরামর্শ, দোয়া ও সহযোগিতা তাঁর চলার পথকে আরও শক্তিশালী করবে। সততা, সেবা ও উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় ২নং ওয়ার্ডবাসীর উদ্দেশে মোঃ বিয়েল ইসলাম তাঁর জন্য দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, “ইনশাআল্লাহ, সবার সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

















