মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৩০ সেপ্টেম্বর, বুধবার, বিকেল ৪টায় এক মিলনায়তনে জেলা মুফাসসীর সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের রংপুর বিভাগের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম হাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সদস্য হাফেজ মাওলানা রহমতুল্লাহ আজাদী প্রমূখ।
সম্মেলনে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক আনসারী ও জেলা সেক্রেটারি মাওলানা এরশাদুল হক সহ ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
অতিথিগণ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে দিনাজপুর জেলার সকল ওয়ায়েজীন ও মুফাসসীরিনদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


















