মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন,
পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা আবারও মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে ও ষড়যন্ত্রের রাজনীতি করছে। আগুন সন্ত্রাস ও ঐতিয্য যেটি তাদের মজ্জাগত স্বভাব তারা সেদিকেই ধাবিত হচ্ছে। সেটিকে তারা উস্কে দেওয়ার চেষ্টা করছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত দিনাজপুর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি এসব কথা বলেন। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, চবাবিশের ৫ আগস্টের পর এ দেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের কথা বলার স্বাধীনতা ও তাদের অধিকার ফিরে পাওয়ার যে সাধ পেয়েছে, সেটিকে কোন অবস্থাতেই ষড়যন্ত্রের কাছে ধুলিস্যাৎ হতে দেবে না।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক আব্দুল খালেক, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য
সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ খালেকুজ্জামান বাবু, মােঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল, ওলামাদল, জাসাসসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।


















