আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর গ্রামের অসুস্থ ও অসহায় ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায়ের পাশে দাঁড়িয়েছেন নজর টিভি-২৪-এর সম্পাদক ও সাংবাদিক রশিদুল ইসলাম টিপু।
সম্প্রতি ওই দম্পতির অসহায়ত্ব ও মানবিক সহায়তার আবেদন নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে তার। পরে তিনি মানবিক উদ্যোগে প্রায় এক মাসের প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাদের বাড়িতে যান।
সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। সহায়তা পেয়ে ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন যে অসহায় মানুষের সহায়তায় ভূমিকা রাখতে পারে, এ উদ্যোগ তারই দৃষ্টান্ত।

















