সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি এম রাজু আহমেদ:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নুরনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মতবিনিময় সভায় নুরনগর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক মতবিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নুরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জি এম গোলাম মাহমুদ রাজু, সদস্য সচিব রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফুল রহমান এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল্লাহ ফয়েজসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নুরনগর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সংগঠনের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা ও পারস্পরিক সমন্বয়ের প্রতিফলন বলে নেতাকর্মীরা উল্লেখ করেন।


















