মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-রাজ -১১৭৬) ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ শনিবার ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২টি পদের বিপরীতে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। এই নির্বাচনে ৫ হাজার ৬৮০ জন মটর পরিবহন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
২২টি পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি, মোট ভোটার ৫৬৮০ জন
সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-খন্দকার আলী হোসেন, মোঃ আব্দুল হাকিম ও মোঃ ফজলে রাব্বি।
সহ-সভাপতির ২টি পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-মোঃ আফজাল আলী, মোঃ মতুর্জা, মোঃ তৈয়ব আলী, মোঃ এনামুল হক, মোঃ সোহরাব আলী ও মোঃ সাইফুর রাজ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদকের ১টি পদে দুইজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন-মোঃ খোকন ও মোঃ সাকায়াত হোসেন বাপ্পী।
সহ-সাংগঠনিক সম্পাদকের একটি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি
প্রার্থী হলেন-মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মিজান ও মোঃ মিলন হাওলাদার।
সমাজ কল্যাণ সম্পাদকের ১টি পদে ২ জন প্রতিদ্বন্দ্বি
প্রার্থী হলেন- মোঃ সম্রাট ও মোঃ সুমন।
দপ্তর সম্পাদকের ১টি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন-খন্দকার আফাজ উদ্দীন, মোঃ রহিদুল ইসলাম রেজু, মোঃ ইদ্রীস আলী ও মোঃ নাসির হোসেন রত্ন।
প্রচার সম্পাদকে ১টি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন-মোঃ জনি, মোঃ শাহীন ও মোঃ আরমান হোসেন মিলন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের ১টি পদে ৫ জন
প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন-মোঃ জহুরুল ইসলাম, মোঃ আরাফাত হোসেন, মোঃ লিটন, মোঃ নুরুন্নবী ও মোঃ ফয়জুর ইসলাম ফয়েজ।
অর্থ সম্পাদকের ১টি পদে দুইজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন- আব্দুস সামাদ আলী ও মোঃ ওয়াহিদ মুরাদ।
সড়ক সম্পাদকের ১টি পদে ৭ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন-মোঃ সুমন, মোঃ আলমগীর, মোঃ সুজন মিঞা, মোঃ আব্দুস সালাম, মোঃ সুজন আলী, মোঃ সামসুল হুদা ও মোঃ লিটন ইসলাম জাদু মিঞা।
সহ-সড়ক সম্পাদকের ১টি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন-মোঃ ফারুক আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আফজাল হোসেন, মোঃ জাকির ও মোঃ সুলতান আলী।
এবং কার্যনির্বাহী সদস্যের ৭টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-মোঃ মাহামুদুল হাসান রাজু, মোঃ নুর আলম শেখ আকালু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ খুরশেদুল ইসলাম জনি, মোঃ রিন্টু, মোঃ আব্দুল সালাম জমশেদ, শ্রী প্রেমহরী রায়, সুকুমার দাস, মোঃ মুন্না, মোঃ আজগার আলী, মোঃ নজরুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সবুজ, মোঃ তুহিন, মোঃ শাহজাহান, মোঃ আলী হাসান বাবু, মোঃ দুলাল, মোঃ সুমন, প্লাবন হোসেন, মোঃ সহিদুল ইসলাম ও মোঃ পারভেজ ইসলাম।
জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান
আব্দুল মোন্নাফ মুকুল জানান, এরই মধ্যে নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য ম্যাজিস্ট্রেটসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি মটর পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


















