নিজস্ব প্রতিবেদক:
২৩ আগস্ট ২০২৬, রবিবার, ৯নং সাতোর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মো. মুক্তারুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
অসহায় মুক্তারুল ইসলামের দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে। আল্লাহ পাক তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব খলিলুর রহমান দুলাল, জামায়াত মনোনীত বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা সোহেল রানা এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন।


















