সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির পুকুরে থালা-বাসন পরিষ্কার করার সময় হঠাৎ বৃষ্টিবিহীন অবস্থায় বজ্রপাত হলে খায়রুন্নেছা গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে এর আগেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহতের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন


















