স্টাফ রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা শাখার উদ্যোগে সম্মানিত রুকনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বীরগঞ্জ মহিলা কলেজ হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ডক্টর মাওলানা মোঃ মুহাদ্দিস এনামুল হক।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ রাজিবুর রহমান, মাওলানা মোঃ সাইফুল ইসলাম সৈকত এবং তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী মোঃ আজিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রুকনরা সংগঠনের মূল ভিত্তি।তাই প্রত্যেক রুকনের ব্যক্তিগত মান উন্নয়ন অত্যন্ত জরুরি। পাশাপাশি সমাজে ইসলামী আন্দোলনের ‘শাহাদাতে আলান্নাস’ হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হবে।”
সমাবেশটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


















