স্টাফ রিপোর্টার, বীরগঞ্জ:
বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছেন কাটগড় রাজাপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, বিএসসি (বায়োলজি) জনাব মোঃ রফিকুল ইসলাম।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে তার দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এই অর্জনে শিক্ষক মহল ও স্থানীয়দের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জনাব রফিকুল ইসলামের এ সাফল্য ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















