ইসমাইল ইসলাম শাকিল, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার যুবককে গ্রেফতার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেফতারকৃত যুবকরা হলেন—
সুজন চন্দ্র রায় (২৫), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়
জিৎ চন্দ্র রায় (১৮), পিতা: জিতেন্দ্র নাথ রায়
জয় রায় (১৮), পিতা: ধনপতি রায়
সুমন চন্দ্র রায় (১৮), পিতা: ক্ষিতীশ চন্দ্র রায়
তাদের সবার বাড়ি উপজেলার রানীরবন্দর এলাকায়।
আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ স্কটের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।


















