কাশেম বিন আবু জুবায়ের,(নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনী কলেজ রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুনের সূত্রপাত দেখতে পেয়ে দ্রুত বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর চৌমুহনী স্টেশনে খবর দেন। প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেলে পরে মাইজদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে বন্ধু সংঘের অফিসসহ প্রায় ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দোকান মালিকদের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কেউ কিস্তিতে, কেউ ব্যাংক ঋণ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ এ অগ্নিকাণ্ডে তাদের স্বপ্ন ও মূলধন একসঙ্গে পুড়ে গেছে।
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আর্থিক সহায়তার দাবি


















